দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির একাধিক নেতাকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ তুলে তাঁরা এ নিয়োগ বাতিলের দাবি জানান।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে পৌরসভার বলদিটারী মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উপজেলার কলেজ মোড়ে গিয়ে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে অর্থ লেনদেন ও অনিয়ম হয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তাদের সহযোগী জাতীয় পার্টির নেতাদের ডিলার নিয়োগের পেছনে উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা ও সদস্যসচিব মোখলেছুর রহমানের অনিয়ম ও দুর্নীতি রয়েছে বলেও দাবি করেন তাঁরা। এ সময় বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা।
বক্তারা বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনামলে নির্যাতন ও দুঃশাসনের শিকার হওয়ার বিষয়টি বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা ভুলে যাননি। অর্থের বিনিময়ে বিএনপিকে বঞ্চিত করে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের পুনর্বাসনের চেষ্টা মেনে নেওয়া হবে না।
সমাবেশে বক্তারা আরও দাবি করেন, নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৫ জন সার ডিলারের মধ্যে ১০ জনই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মী। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান ও আহ্বায়ক গোলাম রসুল রাজার অনিয়মের মাধ্যমে এসব নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।
সমাবেশে বক্তব্য দেন পৌর কৃষকদলের সদস্যসচিব আদম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন, সাবেক যুবদল নেতা মাইনুদ্দিন এবং ছাত্রনেতা আক্তারুজ্জামান রাশেদসহ অন্যরা।
অভিযোগের বিষয়ে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, যারা মিছিল করেছেন, তাঁরা না বুঝেই করেছেন। যোগ্য ব্যক্তিরাই ডিলারশিপ পেয়েছেন। এ নিয়োগে বিএনপির কোনো ভূমিকা নেই এবং দল কোথাও হস্তক্ষেপও করেনি।
এমএস/